বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

বরগুনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সফল উদ্যোক্তাদের সম্মাননা ও ঋণ বিতরণ

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8 %E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%93

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বরগুনার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস তাসলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময়, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, বিআরডিবি বরগুনার উপ-পরিচালক সরদার রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাগন, জেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, জেলা কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান, গণমাধ্যমকর্মীরা এবং বিআরডিবির সুফলভোগী সদস্য সমিতির সদস্যবৃন্দ,।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দুইজন সফল উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং অর্ধশতাধিক সুফলভোগী সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বিআরডিবি, বরগুনার উপ-পরিচালক সরদার রফিকুল ইসলাম বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি এবং সফল উদ্যোক্তাদের উৎসাহিত করা। বিআরডিবি ঋণ সহায়তা, প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার বলেন, টেকসই গ্রামীণ উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তুলতে সরকারি বিভিন্ন উদ্যোগের সুফল তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By