মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বরগুনায় ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি-জামায়াত প্রার্থীদের বৈঠক

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%87%E0%A6%87%E0%A6%89 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%A0%E0%A6%95

বরগুনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট প্রার্থীরা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বরগুনা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার সঙ্গে শহরের হোটেল উৎসবে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদল। পরে সকাল ১১টায় বরগুনা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট প্রার্থী ডা. সুলতান আহমদের সঙ্গে হোটেল বে-অব বেঙ্গলে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকালীন পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, প্রশাসনের ভূমিকা এবং ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠক শেষে বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও জামায়াতের জোট প্রার্থী ডা. সুলতান আহমদ বলেন, ভয়ভীতি ও প্রভাবমুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তারা প্রত্যাশা করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ সময় ইইউ পর্যবেক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাইতে ও ফেলো পিটার বাহচেভানোভ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By