সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর গাড়ি ফেলে রেখে চালক পালিয়ে যায়। পুড়ে যাওয়া গাড়িটি সদর থানায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান বরগুনা ট্রেডার্সে বৃহস্পতিবার বিকেলের দিকে এক মোটরসাইকেল চালক পেট্রোল নিতে যায়। জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেলের ট্যাংক ভরে গিয়ে অতিরিক্ত তেল উপচে পড়ে। ওই তেল মোটরসাইকেলের প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়। পরে ওই আগুন ছড়িয়ে গিয়ে তেলের একটি ড্রামে লাগে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। পরে উপস্থিত লোকজন স্থানীয় বিভিন্ন দোকান থেকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। এরপর মোটরসাইকেল চালক পালিয়ে যায়। এখনো মোটরসাইকেলটির মালিককে শনাক্ত করা যায়নি।

জ্বালানি প্রতিষ্ঠানের মালিক উজ্জল হোসেন জানান, প্রতিদিনের মতোই বিভিন্ন যানবাহনে জ্বালানি সরবরাহ করছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল চালক তার মোটরসাইকেলের ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও অতিরিক্ত জ্বালানি নেওয়ার সময় ট্যাংক ফুল হয়ে তেল নিচে পড়ে যায়। পড়ে যাওয়া ওই পেট্রোল মোটরসাইকেলটির প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়। ঘটনার পর চালক পালিয়ে যায়। তাই পুড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার সরকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মনজুরুল ইসলাম জানান, জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠানের সামনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য দায়িত্বে ছিলেন তারা। এ সময় এক মোটরসাইকেল চালক অতিরিক্ত তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক পালিয়ে যায়। তেল বিক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা চালককে শনাক্ত করার জন্য কাজ করছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারিনি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By