মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে এসে ওই কবরেই আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এদের একজনের নাম বাচ্চু পাটোয়ারী। তিনি সকাল ৮ টায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যু সংবাদ শুনে প্রতিবেশী বন্ধু আবুল হাশেম দ্রুত চলে আসেন। কিছুক্ষণ কান্নাকাটির পর বন্ধুর কবর খুড়ঁছিলেন তিনি। ওই কবরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) দুই বন্ধুর সর্ম্পক দীর্ঘদিনের। একজন কাঠমিস্ত্রির কাজ করতেন। আরেকজন ছিলেন মসজিদের মুয়াজ্জিন। তারা দীর্ঘ জীবনে একসাথে চলা ফেরা করছেন। আবার একসাথেই চলে গেলেন। কেউ মারা গেলে কবর খুঁড়ার জন্য ছুটে যেতেন দুই বন্ধু। তাদের কবর খোঁড়ার সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে জানান এলাকাবাসী।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও প্রতিবেশী চাচা দুইজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসাথেই সময় কাটাতেন। মানুষ মারা গেলে জান্নাতের আশায় দুজনেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন।

একই দিনে দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের দু’জনের জানাজা শেষে একত্রে দাফন করা হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By