মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%82%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগীর। এছাড়া পরিবর্তন এসেছে উপসর্গে, হয়ে উঠেছে ভয়ংকরও। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে এবার ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন রোগীরা। এমনকি জটিল পর্যায়ে কিডনিসহ অন্যান্য অঙ্গ বিকল হয়ে যাচ্ছে।


চিকিৎসকদের পরামর্শ মতে, তিন দিনের বেশি জ্বর হলে অবহেলা না করে হাসপাতালে যাওয়ার। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় এখন ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ওপরেও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।


এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের।


চিকিৎসকরা বলছেন, শঙ্কার বিষয় হলো রোগটির ধরন নিয়ে। তাদের মতে, বিভিন্ন সময়ে ডেঙ্গু পাওয়া যাচ্ছে বিভিন্ন রূপে। পরিবর্তন আসছে উপসর্গেও। তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন রোগীরা। এমনকি জটিএ পর্যায়ে বিভিন্ন অঙ্গও বিকল করে দিতে পারে।


মেডিসিন বিশেষজ্ঞ ডা. ঈশিতা বিশ্বাস বলেন, উপসর্গের সঙ্গে চিকিৎসার পদ্ধতিও বদলাতে হচ্ছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ৯০ শতাংশ ডেঙ্গু রোগীই সুস্থ হয়ে উঠছেন।


এদিকে একেক বছর একেক ধরনের উপসর্গ দেখা দেয়ায় কমিটি গঠন করে ডেঙ্গু ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


ডা. বেনজির আহমেদ জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে জোর দিতে হবে সমন্বিত প্রচেষ্টায়। এই সংকট কোনো এক পক্ষের চেষ্টায় মোকাবিলা সম্ভব নয়।


আমার বাঙলা/ তালহা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By