সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মহাসড়কে মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%AA %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত বেগম খালেদা জিয়ার ২০০১ সালের প্রতিশ্রুত স্থানে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ জুন) সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, পেশাজীবী ও ছাত্র প্রতিনিধিসহ হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামালপুর এলাকায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। ফলে উত্তরাঞ্চলের লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দূরবর্তী অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে গিয়ে অতিরিক্ত খরচ বহন করে পড়াশোনা করতে হচ্ছে। বক্তারা আরও উল্লেখ করেন, জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এছাড়া এটি নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ও প্রস্তাবিত স্টেশন এবং দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর একদম নিকটবর্তী। এখানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, আবাসন, পরিবহন ও সেবাখাতের ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বগুড়ার কৃতী সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেছিলেন। এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন ইতোমধ্যে জাতীয় সংসদে এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন।

বক্তারা অবিলম্বে সকল ষড়যন্ত্র ও কূটকৌশল রুখে দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামীতে দাবি আদায়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার, বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাদলা ইউপি চেয়ারম্যান আতিক, শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর আলমগীর এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান।

এ ছাড়া আরও অংশ নেন উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, বিশিষ্ট ব্যবসায়ী বাদশা সরকার, দেলোয়ার হোসেন, বিএনপি নেতা তমেজ উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর আক্তার, সাধারণ সম্পাদক সুমী আক্তার এবং সাংগঠনিক সম্পাদক জোসনা বেগমসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By