বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ডাঃ মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, ওই শিশুর শরীরে হামের মতো র্যাশ ছিলো। এরকম উপসর্গ নিয়ে তাকে আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসা চলছিল। পরে অবনতি হলে ভোর রাতে সে মারা যায়।
ডাঃ মো. মনজুর-এ-মুর্শেদ আরো বলেন, হামে আক্রান্ত বা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে শিশু ওয়ার্ডে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে আরও ১০টি শিশু চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ১৮ জন শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে কারও শরীরে হাম পজিটিভ পাওয়া যায়নি। মৃত শিশুটির নমুনা সংগ্রহের চেষ্টা করা হলেও অভিভাবকদের অনুমতি না থাকায় তা নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);