বগুড়ার ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে। সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা করেছে।
নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রনি বেগম ছেলেকে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। এ সময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সান্তাহার–লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই ব্যক্তি আহত হন। সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);