বগুড়ার শেরপুর পৌরশহরের ৯নং ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত দুই দিনে একটি পাগলা কুকুরের এমন তাণ্ডবে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। লোকালয়ে কুকুরের অবাধ বিচরণে সাধারণ মানুষ বিশেষ করে শিশুরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার পাড়া এলাকার সাবেক কমিশনার শহিদুল ইসলাম তারার বাসার সামনে এই হামলার ঘটনাগুলো ঘটে। কুকুরের কামড়ে আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাফুসা (৪০), সিজান (৩), রিফাত (২০)। তাদের সকলের বাড়ি খন্দকার পাড়া এলাকায়। এছাড়া পথচারী হওয়ায় আহত আরও দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেছেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিন ধরে একটি বেওয়ারিশ কুকুর যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াতে আসছে। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। রাস্তায় চলাচল করা পথচারীরাও কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে ওই ওয়ার্ডের সাবেক কমিশনার শহিদুল ইসলাম তারা বলেন, “আমার বাসার সামনেই গত দুই দিনে ৫ জনকে কুকুর কামড়িয়েছে। এটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিদ্রুত এই বেওয়ারিশ কুকুরের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
এলাকাবাসী জনস্বার্থে অবিলম্বে এই পাগলা কুকুরের উপদ্রব থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে পৌর প্রশাসক ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু বলেন, “বিষয়টি জানা নেই। খবর নিয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);