রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ফ্রান্সের পরাজয়ে বড় সুখবরের সঙ্গে দুঃসংবাদও পেল আর্জেন্টিনা

সীমু দা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:২১ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%93 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

২০২৬ ফিফা বিশ্বকাপের ঠিক আগে আবারও শীর্ষে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে এই অবস্থান আলবিসেলেস্তে সমর্থকদের জন্য যেমন গর্বের, তেমনি ইতিহাসভিত্তিক একটি পরিসংখ্যান কিছুটা দুশ্চিন্তার কারণও হয়ে উঠছে।

বৃহস্পতিবারের (৪ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর পর র‌্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন আসে। ফ্রান্স তাদের প্রীতি ম্যাচে আইভরিকোস্টোর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারালে তারা নেমে যায় তিন নম্বরে। একই সময়ে স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারায়। এই সুযোগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেয় আর্জেন্টিনা।

তবে র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে এক অস্বস্তিকর ইতিহাস। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর থেকে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপেই টুর্নামেন্ট শুরুর আগে এক নম্বর অবস্থানে থাকা দল শিরোপা জিততে পারেনি। এই প্রবণতার শুরু ১৯৯৪ বিশ্বকাপ থেকে। তখন শীর্ষে ছিল জার্মানি, কিন্তু তারা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয়। শিরোপা জেতে ব্রাজিল ফুটবল দল।

এরপর ১৯৯৮ বিশ্বকাপের আগে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ হয়। ২০০২ সালে আবারও ব্যর্থ হয় শীর্ষ দল; তখন এক নম্বরে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

পরবর্তী আসরগুলোতেও একই ধারা অব্যাহত থাকে। ২০০৬ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে যথাক্রমে ব্রাজিল ও স্পেনও শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০১৮ সালে এক নম্বর র‌্যাঙ্কিং নিয়ে মাঠে নামা জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও একই পরিণতি দেখা যায়। টুর্নামেন্টের আগে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। অথচ সেই আসরেই ইতিহাস গড়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।

ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার সামনে এখন একদিকে যেমন আত্মবিশ্বাসের ভিত্তি রয়েছে, অন্যদিকে রয়েছে অতীতের এক অদ্ভুত পরিসংখ্যান। ইতিহাস কি এবারও একই পথে হাঁটবে, নাকি আলবিসেলেস্তেরা সেই ধারা ভেঙে নতুন অধ্যায় লিখবে— সে উত্তর মিলবে আগামী বিশ্বকাপেই।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By