শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

ফেনীর মুহুরী-কহুয়া নদীর বাঁধ নির্মাণে সেনাবাহিনীর তত্ত্বাবধানের দাবী

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%95%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80

একনেক সভায় অনুমোদিত বন্যা নিয়ন্ত্রণের জন্য ফেনীর মুহুরী-কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে `আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার বিকাল ৪ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে বক্তারা অনুমোদিত বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীর তত্বাবধানে করার জোর দাবি জানান।

উপদেষ্টা আনোয়ারুল আহসান জসিম সভাপতিত্বে ও আরেক উপদেষ্টা মোরশেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, খেলাফত মজলিসের নেতা প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি সাংবাদিক নজির আহমেদ রতন, সুজন দাগনভূইয়া কমিটির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, তালাশ প্রতিদিন এর সম্পাদক শাহাদাত সাজু,সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, এপিপি এডভোকেট মেজবা উদ্দিন মোর্শেদ , সংগঠনের সদস্য শাহ ওয়ালি উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া শামীম, লায়ন্স ক্লাবের ট্রেজারার লোকমান হোসেন সুমন, পল্লী চিকিৎসক সমিতি ছাগলনাইয়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বক্তারা তাদের বক্তব্যে জোর দাবি জানান অনুমোদিত প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার। বক্তারা বলেন, প্রকল্পটি দীর্ঘদিন ধরে অনুমোদিত থাকলেও বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছেন হাজারো মানুষ।

মোর্শেদ হোসেন বলেন, জনস্বার্থে প্রকল্পটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হলে কাজের গুণগত মান নিশ্চিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ সম্পন্ন করা সম্ভব হবে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেনাবাহিনীকে দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By