সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় বিদায়, বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত অধ্যাপক ফজলুল হক

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95 %E0%A6%AB%E0%A6%9C%E0%A6%B2%E0%A7%81%E0%A6%B2

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে। সোমবার বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দিনের শুরুতে মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাংলা একাডেমির নজরুল মঞ্চে মরদেহ রাখা হলে সহকর্মী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অধ্যাপক ফজলুল হক ছিলেন দেশপ্রেমিক ও প্রগতিশীল চিন্তার একজন বুদ্ধিজীবী। দেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় তার অবদান চিরস্মরণীয়। তিনি আরও জানান, তার কর্ম ও স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংস্কৃতি মন্ত্রণালয়।

বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অধ্যাপক ফজলুল হক ছিলেন একটি প্রতিষ্ঠান। তার আদর্শ ও চিন্তাকে ধারণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় সংকটের সময়ে তিনি লেখনী ও বক্তব্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, জ্ঞানচর্চা ও লেখালেখিতে তার নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

পরে বৃষ্টির মধ্যেই মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বৈরী আবহাওয়ার কারণে কলা ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক নেটওয়ার্ক এবং বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক ফজলুল হকের কর্ম, চিন্তা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, রোববার বিকেলে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলা একাডেমির সাবেক সভাপতি, প্রাবন্ধিক, গবেষক ও বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By