মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফরিদপুরে সরকারি নীতিমালা অমান্য করে দুই স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার অভিযোগ! 

সীমু দা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%85%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0

ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় নীতিমালা অনুসরণ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২৩ মে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে ফরিদপুর জিলা স্কুলেও কয়েকটি শ্রেণির শূন্য আসন পূরণে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়। সম্প্রতি, সরকার ২০২৭ সাল থেকে ভর্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানালেও এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক নির্দেশনা জারি হয়নি।

এ অবস্থায় শূন্য আসন পূরণের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের বিষয়টি নিয়ে অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, এ ধরনের প্রক্রিয়া অনুসরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা থাকলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর হবে।

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সাহা বিডি২৪লাইভকে বলেন, বছরের শুরুতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরে ৫ম, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণিতে কিছু আসন শূন্য হওয়ায় কিছু শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “জেলা প্রশাসকের কাছে অনেক আবেদন জমা পড়েছিল। আসন সংখ্যা সীমিত হওয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি পরীক্ষা নেওয়া হয়েছে।”

ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার বিডি২৪লাইভকে বলেন, “৫ম, ৭ম ও ৯ম শ্রেণিতে কিছু আসন খালি ছিল। জেলা প্রশাসক ভর্তি কমিটির সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিষয়টি সমন্বয় করেছেন। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।”

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা বিডি২৪লাইভকে বলেন, “দুই স্কুলে ভর্তির জন্য অনেক আবেদন জমা পড়েছিল। খালি আসন পূরণের জন্য আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। সবাইকে ভর্তি করা সম্ভব না হওয়ায় একটি নির্দিষ্ট মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়েছে। এটি প্রচলিত অর্থে ভর্তি পরীক্ষা ছিল না।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By