শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ফরিদপুরে পাঁচ দফা দাবীতে এইসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ 

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A %E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%87%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা, মানবিকভাবে উত্তরপত্র মূল্যায়ন এবং চলমান বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রশ্নপত্রের কঠিনতা যৌক্তিক পর্যায়ে রাখা, উত্তরপত্র মানবিকভাবে মূল্যায়ন, কঠিন বিষয়গুলোর ফল প্রকাশে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানসিক চাপ বিবেচনায় বর্তমান পরীক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার জরুরি। তাদের দাবি, পরীক্ষার প্রশ্ন ও মূল্যায়ন পদ্ধতি এমন হওয়া উচিত, যাতে প্রকৃত মেধার সঠিক প্রতিফলন ঘটে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন অনেক শিক্ষার্থীর জন্য বৈষম্য তৈরি করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার ও মেধা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কিছুক্ষণের জন্য প্রেসক্লাব সংলগ্ন সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। কর্মসূচি থেকে আগামী বুধবার দুপুর ১টায় একই স্থানে পুনরায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By