শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি এবার স্বর্ণের দামে বড় পতন ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১ সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়িতে তথ্য দাতাদের বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগে দুই ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার (১৫ মে) ভুক্তভোগী আবছার চৌধুরী গণমাধ্যমকে এ বিষয়ে জানান।

তিনি বলেন , তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন।পাশাপাশি তিনি গাছের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার পর থেকেই একটি সন্ত্রাসী চক্র তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নিয়মিত চাঁদা দাবি করতে থাকে।

তিনি আরও জানান, এর আগেও রাতে রাবার বাগান আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বিবিরহাট-কাঞ্চননগর সড়কে তাঁর মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়েছিল। তবে সেদিন তিনি কোনোমতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

আবছার চৌধুরীর ভাষ্য, বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল কাঁধে ব্যাগ নিয়ে তাঁর বাড়ির সামনে আসে। এসময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে এবং টাকা না দিলে সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় বাড়ির পাশের একটি দোকান লক্ষ্য করেও গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

একই সময়ে শাহজাহান নামে অপর এক ব্যক্তির বাড়িতেও গুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, তিনিও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তবে পৃথক দুই ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অন্তত ৬ থেকে ৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের নীরবতা ভেঙে একের পর এক গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে এলেও হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় জড়িত অস্ত্রধারীরা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী ও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By