পবিত্র হজ উপলক্ষে আল্লাহর মেহমানদের সেবায় অংশ নেওয়ার সুযোগ এনে দিয়েছে সৌদি আরব। মদিনার পবিত্র মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আবেদন আহ্বান করেছে সৌদি কর্তৃপক্ষ।
‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই কর্মসূচির আয়োজন করেছে। এর মাধ্যমে হজ মৌসুমে মসজিদে নববীতে আগত মুসল্লি ও হজযাত্রীদের সেবায় অংশ নেওয়ার সুযোগ পাবেন যোগ্য আবেদনকারীরা।
এই কর্মসূচিতে সৌদি আরবের নাগরিক ও বৈধভাবে বসবাসরত প্রবাসীরা (ইকামাধারী) আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের সক্রিয় ‘আবশার’ অ্যাকাউন্ট থাকতে হবে।
হজের ভিসায় সৌদি আরবে যাওয়া কোনো হজযাত্রী কিংবা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে সৌদি ন্যাশনাল আইডি বা ইকামা নম্বর ব্যবহার করে ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ধর্মীয় দিকনির্দেশনা দেওয়া, নামাজের কাতার সুশৃঙ্খল রাখা, ডিজিটাল স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি, বিভিন্ন ভাষায় অনুবাদ সেবা, সচেতনতামূলক প্রচারণা এবং দর্শনার্থীদের সাধারণ সেবাসহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
আগ্রহীদের nvg.gov.sa ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। পোর্টালে লগইন করে ‘Religious’ ক্যাটাগরি নির্বাচন করার পর ‘General Presidency for Religious Affairs at the Prophet’s Mosque’ অপশন থেকে পছন্দের স্বেচ্ছাসেবী পদে নিবন্ধন করা যাবে।
প্রতি বছর হজ মৌসুমে লাখ লাখ মুসল্লি ও হজযাত্রীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মক্কা ও মদিনা। তাদের ইবাদত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে এ ধরনের স্বেচ্ছাসেবী কর্মসূচি পরিচালনা করে থাকে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);