মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৮১ বছর বয়সী এই অভিনেতাকে গত বুধবার (৩ জুন) ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় তার বাড়ির সামনের বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় হ্যান্ডির প্রেমিকার ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি)।

পুলিশের তথ্য অনুযায়ী, ৯১১ নম্বরে ফোন করে এক ব্যক্তি বলেন, “আমি একজন মানুষের ছেলে, আর আমি মাত্রই একজন পাপী মানুষকে হত্যা করেছি।” এই কল পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি ছয় দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজ করেছেন। যদিও তিনি বেশিরভাগ সময় পার্শ্বচরিত্র বা অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন, তবুও দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এনওয়াইপিডি ব্লু’, ‘কে-৯’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘লোগান’, ‘ক্যাসেল’, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘দ্য এক্স-ফাইলস’ এবং ‘মার্ডার, শি রোট’।

হ্যান্ডির সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: ম্যাভেরিক’। এতে তিনি ‘জিমি’ নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন। ছবিতে তিনি টম ক্রুজ ও জেনিফার কনেলির সঙ্গে কাজ করেছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদনবিষয়ক লেখক জে ববিন। তিনি বলেন, “এই অসাধারণ চরিত্রাভিনেতার মৃত্যুসংবাদ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।”

এদিকে, ২০০১ সালের ক্রাইম ড্রামা সিরিজ ‘ইউসি: আন্ডারকভার’-এর লেখক ও প্রযোজক ডন উইনস্লো হ্যান্ডিকে “একজন অসাধারণ অভিনেতা” হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর গ্লেডহিল নিজেই কাছাকাছি থাকা কর্মকর্তাদের কাছে গিয়ে জানান যে পুলিশ যাকে খুঁজছে, তিনি সেই ব্যক্তি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়িতেই তার মায়ের সঙ্গে থাকতেন, যিনি নিহত অভিনেতার প্রেমিকা ছিলেন। গোয়েন্দারা মনে করছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর ফলে সাধারণ জনগণের জন্য কোনো ভয়ের কারণ নেই।’ 

গ্রেফতারের পর গ্লেডহিলকে ভ্যান নাইস জেলে স্থানান্তরিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তার জামিনের জন্য ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫ লাখ পাউন্ড) নির্ধারণ করা হয়েছে। 

সূত্র: বিবিসি 



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By