শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে দেশসেরা নীলফামারীর দুই কৃতী শিক্ষক

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95

২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে নীলফামারী জেলার দুইজন কৃতী শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন এবং কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে সৈয়দপুর উপজেলার শ্বাসকন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে এই দুই শিক্ষক উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কর্তৃপক্ষের মুখোমুখি হয়েছিলেন। গত ৮ জুলাই, ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত চিঠিতে তাঁদের শ্রেষ্ঠত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে প্রাথমিক শিক্ষা পদকে বিভিন্ন ক্যাটাগরির ফলাফল শনিবার (১১ জুলাই) প্রকাশ করে জেলা পর্যায়ে পাঠানো হয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দায়িত্বভার আরও বেড়ে গেল। চাকুরী জীবনের ১৯ বছরের পরিশ্রমের ফল এটি। প্রধান শিক্ষক মূলত: টিম ওয়ার্ক করে থাকেন। আমার অশেষ কৃতজ্ঞতা তাঁদের প্রতি যাঁরা আমার টিমে থেকে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন ও উদ্বুদ্ধ করেছেন। আমি বিশ্বাস করি সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে সফল হওয়া যায়।”

সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান তাঁর অনুভুতি প্রকাশ করে বলেন, “এই সম্মান শুধু আমার নয়, আমার বিদ্যালয়, প্রিয় শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী সবার। যাঁদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ায় আজকের এই অর্জন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে, ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী।”

তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By