রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে তৈরি করা সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও।

সোমবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান কয়েকটি গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, রবিবার (২ নভেম্বর) এ সংক্রান্ত সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছে। আগের বিধিমালায় চারটি ক্যাটাগরির পদ ছিল, কিন্তু সংশোধনের পর দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীরচর্চা বিষয়ক সহকারী শিক্ষকের পদ দুটি নতুন বিধিমালায় বাদ দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব আরও জানান, নতুন বিধিমালায় একটি শব্দগত সংশোধন আনা হয়েছে। তার ভাষায়, আগে বলা ছিল, মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান বিভাগের স্নাতক ও ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতক নিয়োগ পাবেন। এখানে ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বাস্তবে এই ৮০ শতাংশ পদ সব বিষয়ের স্নাতকদের জন্য উন্মুক্ত ছিল।

তাই নতুন সংশোধনে ‘অন্যান্য বিষয়ে’ শব্দগুচ্ছ পরিবর্তন করে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ বলা হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ২৮ আগস্ট জারি হওয়া মূল নিয়োগ বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষক পদ দুটি নতুন করে সৃষ্টি করা হয়। কিন্তু বিধিমালা ঘোষণার পর থেকেই কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগের তীব্র বিরোধিতা শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By