শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%AF%E0%A7%AF%E0%A7%AE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC

ফ্রান্সের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফের এক চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে নাড়া খেয়েছে ফুটবল বিশ্ব। তিনি জানিয়েছেন, ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের আগে জাতীয় দলের জন্য আকস্মিক ডোপিং-বিরোধী পরীক্ষা স্থগিত করা হয়েছিল, যা তিনি বছরের পর বছর অস্বীকার করে এসেছেন। ‘জিদান, দ্য ক্রিয়েশন অব লিজেন্ড’ তথ্যচিত্রে দেওয়া এই স্বীকারোক্তি ২০১৩ সালে সিনেট কমিশনে শপথ নিয়ে দেওয়া তার আগের সাক্ষ্যের সম্পূর্ণ বিপরীত।


বুফে জানান, ঘরের মাঠের টুর্নামেন্টে দলের প্রস্তুতি যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই সরকার ও ফুটবল ফেডারেশনের মধ্যে মতভেদের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৯৯৭ সালে টিগনেসে ট্রেনিং ক্যাম্পে আকস্মিক পরীক্ষার পর সব খেলোয়াড়ের ফল নেগেটিভ এলেও তৎকালীন কোচ আইমে জ্যাকে ও ফুটবল ফেডারেশন এসব পরীক্ষাকে প্রস্তুতিতে অপ্রয়োজনীয় বাধা বলে উল্লেখ করেছিল।


ওই পরীক্ষা পরিচালনাকারী ডাক্তার অ্যালাইন গার্নিয়ারের দাবি, বিশ্বকাপের আগে দলকে আর বিরক্ত না করার মৌখিক নির্দেশনা দিয়েছিলেন বুফে। এই সাক্ষ্যের মুখে বুফে বিষয়টি স্বীকার করে বলেন, সঠিক শব্দচয়ন মনে না থাকলেও ভাবার্থ একই ছিল এবং এটি ছিল এক ধাপ পিছিয়ে যাওয়া। তিনি আরও জানান, এই নির্দেশ শুধু তার একার সিদ্ধান্ত ছিল না, বরং ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায় এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এসেছিল বলে ইঙ্গিত দেন তিনি।


উল্লেখযোগ্য বিষয় হলো, ওই টুর্নামেন্টের কিছুদিন পরই ডোপিং বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হয়ে ওঠেন বুফে এবং ১৯৯৯ সালে ফ্রান্সে ডোপিং বিরোধী প্রথম প্রধান আইনের পক্ষে সমর্থন দেন তিনি। আগে তিনি দাবি করেছিলেন, ১৯৯৮ সালের প্রস্তুতিপর্বে তিনি নানামুখী চাপে ছিলেন, তবে সাম্প্রতিক এই মন্তব্যেই প্রথমবারের মতো স্বীকার করলেন যে তিনি সক্রিয়ভাবে সেই নিয়ম স্থগিতে সহায়তা করেছিলেন।


আমার বাঙলা/ তালহা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By