শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রথম নির্মাণেই এক ডজন পুরস্কার!

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন

তরুণ নির্মাতা ও অন্যতম সিনেমাটোগ্রাফার সাহিল রনি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষ’-এর জন্য আবারও সম্মাননা অর্জন করলেন। এ নিয়ে পূর্ণ হলো এক ডজনের কোটা।

সম্প্রতি তিনি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস-২০২৫’-এ শ্রেষ্ঠ পরিচালক (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) হিসাবে পুরস্কার লাভ করেন। এটি এই চলচ্চিত্রটির জন্য ১২তম অর্জন। অথচ এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র।

‘মানুষ’ (দ্য সোল) দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়ে আসছে। মানবতা ও মনস্তাত্ত্বিক দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশ-বিদেশের জুরিদের মন জয় করে নিয়েছে।

সাহিল বলেন, ‘প্রথম নির্মাণেই এমন ধারাবাহিক সাফল্য নির্মাতা হিসেবেও আমাকে মুগ্ধ করেছে। আমি আরও নির্মাণ করতে চাই।’ এর আগে চলচ্চিত্রটি ভারত, বাংলাদেশ এবং ইউরোপের বিভিন্ন সম্মানজনক উৎসবে পুরস্কৃত ও প্রদর্শিত হয়েছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।

সাহিল রনি মূলত একজন সিনেমাটোগ্রাফার হিসেবে সুপরিচিত। তিনি বর্তমানে চ্যানেল ওয়ানে এজিএম (ব্রডকাস্ট অপারেশন) পদে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি ইউএনডিপি, আইএফআরসি, এডিবি এবং ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়া-এর মতো আন্তর্জাতিক সংস্থার সাথেও গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছেন। আরেকটি দৃশ্যে প্রিয়ম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By