ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের একাধিক বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন ডিএমকে জোটকে এগিয়ে রাখা হয়েছে। তবে বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে, রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে অভিনেতা বিজয়-এর নতুন দল টিভিকে- (TVK)।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় একাধিক সমীক্ষা বলছে, মুখ্যমন্ত্রী এম কে স্টালিন-এর দল ডিএমকে এবং তাদের জোট ১২০ থেকে ১৪৫ আসনের মধ্যে পেতে পারে, যা তাদের ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে।
তবে বিভিন্ন সংস্থার সমীক্ষায় ফলাফলে বড় তারতম্য দেখা গেছে। কিছু সমীক্ষায় এআইএডিএমকে জোটকেও শক্ত অবস্থানে দেখানো হয়েছে, আবার কিছু সমীক্ষায় টিভিকে (TVK) প্রথম নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়েছে।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে, টিভিকে তাদের প্রথম নির্বাচনে ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এমন হলে রাজ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে পি-মার্কের সমীক্ষায় টিভিকেকে ১৬ থেকে ২৬টি আসন এবং ম্যাট্রিজের সমীক্ষায় ১০ থেকে ১২টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কামাখ্যা অ্যানালিটিক্সের সমীক্ষায় টিভিকেকে ৬৭ থেকে ৮১টি আসনের মতো শক্ত অবস্থানে দেখানো হয়েছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় চমক হতে পারে।
ডিএমকে জোট নিয়ে প্রায় সব সমীক্ষাই ইতিবাচক পূর্বাভাস দিয়েছে, তবে আসন সংখ্যা কিছুটা ওঠানামা করছে। অন্যদিকে এআইএডিএমকে জোটও বিভিন্ন সমীক্ষায় ৬০ থেকে ১৪৭ আসনের মধ্যে পরিবর্তিত অবস্থানে রয়েছে।
বিশ্লেষকদের মতে, এবার তামিলনাড়ু নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি টিভিকে-র উত্থান নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে বিজয়ের জনপ্রিয়তা এই ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চূড়ান্ত ফলাফল ভোট গণনার পরই স্পষ্ট হবে, তবে আপাতত বুথফেরত সমীক্ষাগুলো রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।
সূত্র- ndtv.
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);