সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

প্রতারণা এড়াতে ভূমি মন্ত্রণালয়ের জরুরি গণবিজ্ঞপ্তি

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৬:১১ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%87 %E0%A7%AC %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

ভূমি মন্ত্রণালয় অনলাইনে ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় নাগরিকদের সতর্ক করেছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র আসল নথির মতো দেখতে নকল কিউআর কোড ব্যবহার করে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করছে।

এ ধরনের জালিয়াতি রোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নাগরিকদের মন্ত্রণালয়ের নিজস্ব মোবাইল অ্যাপ ‘ভূমি’ ব্যবহার করার আহ্বান জানানো। ব্যবহারকারীদের অন্য কোনো সাধারণ কিউআর স্ক্যানার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি সংক্রান্ত নথিতে থাকা কিউআর কোড শুধুমাত্র ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে স্ক্যান করলে নথির তথ্যের সঠিকতা যাচাই করা সম্ভব। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

যদি কিউআর কোড যাচাই করার সময় কোনো অসঙ্গতি বা ভুল তথ্য পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ কল করে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জাল নথি প্রস্তুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সঠিক, নিরাপদ ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে সাধারণ নাগরিকদের সবসময় অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করার পাশাপাশি ডিজিটাল জালিয়াতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By