মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পোস্টাল ব্যালটে ডা. মনীষা চক্রবর্ত্তীর পক্ষে নীরব বিপ্লব

সীমু দা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0%E0%A6%AC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%AC

আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে দীর্ঘদিনের প্রথাগত রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে চলেছেন তারুণ্যের প্রতিনিধি ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. মনীষা চক্রবর্ত্তী।

রাজপথের আপোষহীন লড়াই এবং এক দশকেরও বেশি সময় ধরে নিঃস্বার্থ সেবার স্বীকৃতি মিলছে ভোটের মাঠে।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও ভোটারদের মন্তব্য থেকে জানা গেছে, ইতিমধ্যে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদের একটি বড় অংশই ডা. মনীষা চক্রবর্ত্তী ‘মই’ প্রতীকের ওপর আস্থা রেখেছেন।

সচেতন ভোটারদের প্রথম পছন্দ ‘মই’ সাধারণত সরকারি চাকুরিজীবী, প্রবাসী ও সচেতন নাগরিকরা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে থাকেন।

এই শিক্ষিত ও বিবেকবান ভোটারদের বড় একটি অংশ ডা. মনীষা চক্রবর্ত্তীকে বেছে নেওয়ার অর্থ হলো—বরিশালের মানুষ এবার স্বচ্ছ ও সাহসী নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছে।

সচেতন মহলের মতে, পোস্টাল ব্যালটে পাওয়া এই ব্যাপক সাড়া ইঙ্গিত দিচ্ছে যে, ডা. মনীষা চক্রবর্ত্তী কেবল রাজপথেই জনপ্রিয় নন, বরং ব্যালট যুদ্ধেও তিনি এখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

বিসিএস ত্যাগী ডাক্তারের জয়গান, ডা. মনীষা চক্রবর্ত্তী ৩৪তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়েও বিলাসবহুল জীবন ও সরকারি চাকরির মোহ ত্যাগ করে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নামেন। তার এই অসামান্য ত্যাগ বরিশালের প্রতিটি ঘরে ঘরে তাকে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। মেহনতি মানুষের পাশে থাকা এবং করোনাকালীন দুঃসময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছে দিয়ে তিনি যে ‘মানবিক বরিশাল’ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, ভোটাররা এবার ব্যালটের মাধ্যমে তার প্রতিদান দিতে উন্মুখ হয়ে আছেন।

যে কারণে আলোচনার শীর্ষে ডা. মনীষা চক্রবর্ত্তী, নিঃস্বার্থ জনসেবা, গত এক দশক ধরে নদীভাঙন কবলিত মানুষ, বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা ও অধিকার আদায়ে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।

কোনো বড় ব্যবসায়ী বা কালো টাকার মালিকের সহায়তা না নিয়ে সাধারণ মানুষের দেওয়া ‘গণচাঁদা’ এবং মাটির ব্যাংকে জমানো খুচরো পয়সায় তার নির্বাচনী প্রচার চলছে, যা দেশের রাজনীতিতে এক বিরল ও সততার নজির।

বিশাল এক ভোটব্যাংকের সমর্থনে এই আসনে বড় কিছু রাজনৈতিক দলের সরাসরি প্রার্থী না থাকায় সেই দলগুলোর আদর্শিক কর্মী এবং নিরপেক্ষ সাধারণ ভোটাররা ডা. মনীষা চক্রবর্ত্তীকে একমাত্র বিশ্বস্ত বিকল্প হিসেবে গ্রহণ করেছেন।

নির্বাচনের মৌসুমি নেতাদের মতো নয়, বরং সারা বছর সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকায় ভোটাররা তাকে ‘নিজেদের মানুষ’ হিসেবে আপন করে নিয়েছেন।

বরিশাল সচেতন নাগরিক সমাজের মতে, পোস্টাল ব্যালটে ডা. মনিষার পক্ষে যে জোয়ার দেখা যাচ্ছে, তা মূল নির্বাচনে এক ঐতিহাসিক ফলাফলের পূর্বাভাস।

বরিশালের সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের ভোটাররা মনে করছেন, গতানুগতিক ও কলুষিত রাজনীতির অবসান ঘটিয়ে ডা. মনীষা চক্রবর্ত্তী পারেন বরিশালের উন্নয়নে প্রকৃত ভূমিকা রাখতে। ভোটারদের এই স্বতঃস্ফূর্ত জোয়ারে ধসে পড়তে পারে প্রথাগত রাজনীতির পুরনো সব হিসাব-নিকাশ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By