মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পেলের রেকর্ড ভেঙে মেসির সিংহাসনের দিকে এমবাপ্পে

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87

বিশ্বকাপের মঞ্চে আরেকটি ইতিহাস গড়লেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে গোল করতে না পারলেও দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে সরাসরি গোল অবদানের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি। একই সঙ্গে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এখন তার সামনে রয়েছেন শুধু আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে উসমান দেম্বেলের দুটি গোলেই সহায়তা করেন এমবাপ্পে। গোল না করেও এই দুই অ্যাসিস্ট তাকে পৌঁছে দেয় নতুন এক মাইলফলকে। বিশ্বকাপে এখন পর্যন্ত তার মোট গোল অবদান ২০টি এর মধ্যে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট।

এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সরাসরি গোল অবদানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ১৯টি গোল অবদান নিয়ে শীর্ষদের কাতারে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন তিনি।

এই তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টাইন অধিনায়কের অবদান ২৭টি গোলে, যার মধ্যে রয়েছে ১৮টি গোল ও ৯টি অ্যাসিস্ট। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের অবদান ২০টি গোলে (১৬ গোল ও ৪ অ্যাসিস্ট)।

অন্যদিকে ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে পরের অবস্থানে রয়েছেন ফুটবল ইতিহাসের আরও চার কিংবদন্তি পেলে (১২ গোল, ৭ অ্যাসিস্ট), জার্মানির গার্ড মুলার (১৪ গোল, ৫ অ্যাসিস্ট), ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫ গোল, ৪ অ্যাসিস্ট) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজে (১৬ গোল, ৩ অ্যাসিস্ট)।

শুধু রেকর্ড গড়াতেই থেমে নেই এমবাপ্পে। চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়েও অন্যতম দাবিদার তিনি। এখন পর্যন্ত চার গোল করে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকার শীর্ষে আছেন পাঁচ গোল করা লিওনেল মেসি। নরওয়ের স্ট্রাইকার এরলিং হালান্ডও চার গোল নিয়ে লড়াইয়ে থাকলেও সর্বশেষ ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নকআউট পর্ব এখনও বাকি। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের আরও কয়েকটি রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে এমবাপ্পের সামনে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে মেসির রেকর্ডেও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন ফরাসি এই সুপারস্টার।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By