শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পেছানো হচ্ছে বাংলাদেশ নারী দলের ভারত সফর

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন

ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার দিনক্ষণ প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু সবশেষ খবরে জানা গেছে, সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনাই এখন প্রবল।

ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই–এর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সফরটি এখনও অনুমোদন পায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে তাদের কাছে এখনো কোনও আনুষ্ঠানিক বার্তা আসেনি।

ট্যুর পরিকল্পনায় যুক্ত এক বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ‘স্থগিতের বিষয়ে বিসিসিআই এখনও কিছু জানায়নি। আমরা শুধু সংবাদ দেখেছি, আনুষ্ঠানিক কোনও যোগাযোগ পাইনি। কী হয়, সেটাই এখন দেখছি।’

দুই বোর্ডের কেউ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রশাসনিক জটিলতা ও সরকারী পর্যায়ে দুই দেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটই আলোচনাকে শ্লথ করে দিয়েছে বলে জানা গেছে। যার প্রভাব পড়েছে সূচি, ভেন্যুসহ বিভিন্ন বিষয় চূড়ান্তকরণ প্রক্রিয়ায়।

এর আগে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By