মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

পূর্বাচলকে দ্রুত পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরী গড়ে তোলার তাগিদ

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A6

পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত পূর্ণাঙ্গ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

বুধবার (১ জুলাই) সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় প্রকল্প-সংশ্লিষ্ট রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লটের গ্রহীতা ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা, ইউটিলিটি সংযোগসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক, পরিকল্পিত ও পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরীতে রূপ দিতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও উন্নত নগর পরিবেশ গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে মানুষের বসবাসের আগ্রহ বাড়বে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংশ্লিষ্ট প্লট গ্রহীতাদের দ্রুত নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে মন্ত্রণালয় ও রাজউক প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সভাপতির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By