গত ৯ মে জমকালো আয়োজনে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। এরপর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের অপেক্ষায় ছিল রাজ্যবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
সোমবার (১ জুন) শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টায় লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেন। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুনদের শপথের ফলে রাজ্য মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।
শপথ অনুষ্ঠানে প্রথমে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দুধকুমার মণ্ডল, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চ্যাটার্জি, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখার্জি, অজয় পোদ্দার ও অরূপ কুমার দাস।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা ও সুমনা সরকার।
তবে এখনো মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়নি। জানা গেছে, সোমবার বিকেলে নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দপ্তর বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এর আগে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাদের মধ্যে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);