মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

‘পুরনো সাক্ষাৎকারগুলো দেখে নিজেই লজ্জা পাই’

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি দ্য নিউ ইয়র্কার-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখন আর সিনেমা প্রচারের সময় মিডিয়ার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। প্রায় ১৫ বছর ধরে তিনি ট্যাবলয়েড মিডিয়ার প্রিয় মুখ হলেও বিষয়টিকে তিনি ‘অভিনয় জীবনে চাপ সৃষ্টি’ বলে মনে করছেন।

পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ উঠতেই লরেন্স হেসে বলেন, ‘ও না, সেগুলো কত অতিরিক্ত! কত বিব্রতকর ছিল!’

প্রথমদিকে তার খোলামেলা, আত্ম-বিদ্রূপাত্মক আচরণে দর্শকরা মুগ্ধ ছিলেন। কিন্তু পরে অনেকেই দাবি করতে থাকেন—সবটাই নাকি অভিনয়!

লরেন্স বললেন, ‘‘ওটা আমার আসল ব্যক্তিত্বই ছিল, কিন্তু একইসঙ্গে একটা প্রতিরক্ষা ব্যবস্থা। আমি মানুষকে বোঝাতে চাইতাম—আমি ‘তারকা’ নই। তাদের মতো সাধারণ। এখন ওই সাক্ষাৎকারগুলো দেখি আর মনে হয়, ‘কী বিরক্তিকর একটা মেয়ে আমি!’ আমি এখন বুঝতে পারি, এমন কাউকে বারবার দেখা কতটা ক্লান্তিকর হতে পারে। আরিয়ানা গ্র্যান্ডে যেভাবে আমাকে নকল করেছিল, একদম নিখুঁত ছিল।” ২০১৬ সালের এসএনএল-এর এক স্কেচে গ্র্যান্ডে লরেন্সকে নকল করে বলেছিলেন, ‘আমি তো স্ন্যাক খাই খুব! প্রিঙ্গলস আমার প্রিয়, কেউ না দেখলে পুরো ক্যানটাই খেয়ে ফেলি।’

দ্য নিউ ইয়র্কার-কে লরেন্স কথা প্রসঙ্গে বলেন, “আমি বেশ কিছু সিনেমায় দর্শকদের মন জয় করতে পারিনি আমার সিনেমা বা রাজনৈতিক মতের কারণে নয়, বরং আমার ব্যক্তিত্বের কারণে। তখন পরিবেশটাই আমার জন্য ‘আনহ্যাবিটেবল’ হয়ে গিয়েছিল।”

তিনি আরও জানান, ৬ বছরে ১৬টি সিনেমা করার পর তিনি দুই বছরের জন্য হলিউড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। কিছু সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তাও তলানিতে পৌঁছে যায় তখন।

২০২১ সালে ভ্যানিটি ফেয়ার-এ তিনি বলেছিলেন, ‘‘আমার মনে হচ্ছিল সবাই আমার ওপর বিরক্ত। আমিও নিজের ওপর বিরক্ত হয়ে গিয়েছিলাম। এমন পর্যায়ে পৌঁছেছিলাম, যেখানে আমি যা-ই করি, কেউই খুশি হয় না। রেড কার্পেটে হাঁটলেও মানুষ বলতো, ‘সে দৌড়ালো না কেন?’’

লরেন্স আরও বলেন, ‘আমি সারা জীবন মানুষকে খুশি রাখার চেষ্টা করেছি। কাজ করলেই মনে হতো—কেউ আমার ওপর রাগ করবে না। কিন্তু একটা সময় বুঝলাম, শুধু আমার অস্তিত্বই অনেককে বিরক্ত করছে। তখনই উপলব্ধি করি, কাজ বা ক্যারিয়ার কখনও আত্মার শান্তি দিতে পারে না।’ জেনিফার লরেন্স আশার কথা, দীর্ঘ বিরতির পর লরেন্স আবারও আলোচনায় ফিরে এসেছেন ‘ডাই মাই লাভ’ সিনেমার মাধ্যমে। লিন রামসে পরিচালিত এই সাইকোড্রামায় তার সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসন। ছবিতে তিনি এক নারীর চরিত্রে, যার জীবন ভেঙে পড়ে বিবাহ ও মাতৃত্বের টানাপোড়েনে।

সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় এ বছরের কান চলচ্চিত্র উৎসবে। জানা যায়, কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেজি নিজেই লরেন্সকে এই ছবিতে অভিনয়ের পরামর্শ দেন।

স্করসেজি বলেছিলেন, “আমি ‘ডাই মাই লাভ’ উপন্যাসটা পড়ে ভাবলাম, এটা জেনিফারের জন্য একদম উপযুক্ত। আমি তাকে বলেছিলাম, ‘এটাই তোমার জন্য চ্যালেঞ্জ। আরামদায়ক চরিত্র ভুলে যাও, ঝুঁকি নাও।”

মুবি প্ল্যাটফর্ম সিনেমাটি মুক্তি দেবে আগামী ৭ নভেম্বর, প্রেক্ষাগৃহে। এই সিনেমার সুবাদে জেনিফার লরেন্স এখন যদিও আবার প্রচারে ফিরেছেন, তিনি স্বীকার করছেন, ‘আমি এখন অনেক শান্তিতে আছি। হলিউড বিশাল এক জগৎ, কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। আমি সেই সীমা এখন অতিক্রম করে ফেলেছি।’ জেনিফার লরেন্স সূত্র: ভ্যারাইটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By