শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পিয়াল হাসানের নতুন গান, সঙ্গে স্মরণ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন

অডিও ইন্ডাস্ট্রিতে আসিফ আকবর আমলের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান। মাঝে লম্বা সময় তাকে সে অর্থে গানে পাওয়া যায়নি। সেই পিয়াল এবার হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। সঙ্গে রেখেছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী স্মরণকে।

‘বলো না তুমি কোথায়’ নামে দ্বৈত রোমান্টিক এই গানের কথা লিখে সুর দিয়েছেন কামরুন্নাহার শিপু, আর সুরের মায়াজালকে আরও গভীর করেছেন সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। 

পূবাইলের মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি। লতা আচারিয়া ও শান সায়েকের যৌথ নির্মাণে ভিডিওটিতে ফুটে উঠবে প্রেমের সূক্ষ্ম আবেগ, বিচ্ছেদের বেদনাময় ছায়া এবং ভালোবাসার অনন্ত আকুলতা। 

যে ভিডিওতে পিয়াল হাসান-নোশিন তাবাসসুম স্মরণের সাথে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও অভিনেত্রী জারিন রহমান।

গানচিত্রটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, ‘ভালোবাসা, হারিয়ে যাওয়া আর স্মৃতির মিশেলে সাজানো এই গানের গল্পটি চিত্রায়ণে রোমান্টিকতার আবহ তৈরি করেছে এক সুন্দর অনুভূতির জগত। মিষ্টি স্বাদের গানের পাশাপাশি সবার অভিনয়, আবেগ ও দৃষ্টিনন্দন উপস্থাপন গানটিকে করেছে আরও আকর্ষণীয়। আশা করছি, সবার ভালো লাগবে গানটি।’ 

স্মরণ বলেন, ‘পিয়াল ভাই গান নিয়ে খুবই সচেতন মানুষ। তাই যত্ন নিয়ে দুজনে গানটি করেছি। আশা করছি, আধুনিক মেলোডি ও গভীর কথামালার এই গানটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী হবে।’ 

১৩ নভেম্বর রাত ৯টায় পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে ‘বলো না তুমি কোথায়’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By