বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পিছিয়ে পড়েও বার্সার দুর্দান্ত জয়

সীমু দা
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

লা লিগার শীর্ষে নিজেদের ব্যবধান চার পয়েন্টে নিয়ে গেছে বার্সেলোনা। এই ব্যবধান বাড়ানোর পথে তারা অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩–১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে। 

গত অক্টোবরে এল ক্লাসিকোতে ২–১ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। কিন্তু টানা পাঁচ ম্যাচ পরে এক ম্যাচ বেশি খেলেও এখন তাদের হাতে আছে শীর্ষে থাকার বাড়তি সুযোগ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে।

১৯ মিনিটে বার্সার হাই ডিফেন্স লাইনের ফাঁক গলে লং পাস থেকে বল পেয়ে বার্সা গোলকিপার হোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন বায়েনা। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও ভিএআর যাচাই শেষে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর মাত্র সাত মিনিট পর হান্সি ফ্লিকের দলের সমতায় ফেরার নায়ক হয়ে যান রাফিনহা। পেদ্রির নিখুঁত থ্রু–বল পেয়ে ইয়ান অবলাককে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা।

প্রথমার্ধের বাকি সময়টা প্রায় একচেটিয়া দাপট দেখায় বার্সা। পাবলো বারিওসের ফাউলে পেনাল্টিও পায় তারা, কিন্তু রবার্ট লেভানডোভস্কি বল ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধে খেলা আরও জমজমাট হয়ে ওঠে। লামিনে ইয়ামালের দারুণ ড্রিবলিংয়ের পর বল পেয়ে নিচু শটে ওলমো বার্সাকে ২–১ ব্যবধানে এগিয়ে নেন।

সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হয় দিয়েগো সিমিওনের দলও। ফাঁকা পোস্টে লক্ষ্যভ্রষ্ট হন থিয়াগো আলমাদা। এরপর আলেহান্দ্রো বালদের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে গোল করে স্কোর ৩-১ করেন ফেরান তোরেস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By