বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

পার্লামেন্ট ভেঙে নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দেবেন। সরকারি ব্যয় পরিকল্পনা এবং অন্যান্য নীতির প্রতি জনসমর্থন নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।

আল জাজিরার সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে তাকাইচি জানান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন যে ২৩ জানুয়ারি দেশের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হবে। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় পার্লামেন্টের নিম্নকক্ষের সব ৪৬৫টি আসনে ভোটগ্রহণ হবে।

প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মাত্র তিন মাস দায়িত্ব নেওয়ার পরই এই আগাম নির্বাচনের ঘোষণা আসছে। এটি তাকাইচির প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বড় নির্বাচনী পরীক্ষা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী জনসমর্থনকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) নিজের অবস্থান আরও শক্তিশালী করতে এবং জোট সরকারের শিথিল সংখ্যাগরিষ্ঠতা মজবুত করতে তিনি আগাম নির্বাচনের পথ বেছে নিয়েছেন। এই নির্বাচন ভোটারদের মনোভাব যাচাই করার একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হবে, বিশেষ করে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়কে কেন্দ্র করে।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জনগণের ৪৫ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন, এরপর ১৬ শতাংশ মানুষ কূটনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এনএইচকের তথ্য অনুযায়ী, নিজস্ব কূটনৈতিক ব্যস্ততা বিবেচনায় রেখে তাকাইচি আগাম নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। গত ১৩ জানুয়ারি তিনি নিজের শহর নারাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

এদিকে আগাম নির্বাচনের সম্ভাবনাকে কেন্দ্র করে মঙ্গলবার টোকিও শেয়ারবাজারে সূচক ৩ শতাংশের বেশি বেড়ে গেছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By