পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।
পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবারসহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
অপর দুটি পৃথক অভিযানে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় শায়েস্তা খান রোডের একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয় এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুজনকে আটক করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);