কুমিল্লা মঙ্গলবার বৃষ্টিতে ঈশ্বর পাঠশালা কেন্দ্রে জমে থাকা পানিতে এসএসসি পরীক্ষার্থী দেয়ায় বিষয়টি দৃষ্টি কাড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে কল করে কুমিল্লা মহানগর ও ঈশ^রপাঠশালা এসএসসি পরীক্ষা কেন্দ্রের অবস্থার বিষয়ে খোঁজ খেবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। বুধবার কুমিল্লা সিটি কপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশন করে পরীক্ষার পরিবেশন তৈরী করেছেন।
এ বিষয়ে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফোন দিয়ে ঈশ্বর পাঠশালা কেন্দ্রটির খোঁজখবর নেন। এক পর্যায়ে তিনি নির্দেশ প্রদান করেন কেন্দ্রটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। তা ছাড়া নগরীর অন্য পরীক্ষাকেন্দ্রগুলোর প্রতিও একই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনো পরীক্ষা কেন্দ্রে যেন পানি না থাকে। সেই আলোকে আমরা ওই পরীক্ষাকেন্দ্রসহ নগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি এবং জলাবদ্ধতার কারণ শনাক্ত করে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল থেকে রাত মধ্যরাত পর্যন্ত সিটি কপোরেশনের বিভিন্ন এলকায় জলাবদ্ধতা কারণ চিহ্নিত করে কাজ করেছি। এর ফলে সকাল হওয়ার আগেই পানি নেমে গিয়েছে। আমরা স্থায়ীভাবে সমাধানের জন্য ইতি মধ্যে পরিকল্পনা নিয়েছি।’
সেই লক্ষ্যে আগামীতে কাজ করা হবে বলেও তিনি জানান। এর আগে মঙ্গলকার সকাল ১০টা থেকে সোয় ১১টা পর্যন্ত মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্র বেঞ্চে পা তুলে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। একই সময় হলে দায়িত্বরত শিক্ষককেও চেয়ারে জুতা নিয়ে পা তুলে বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লাজুড়ে আরো দুই দিন মাঝারি ও ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এদিকে কুমিল্লায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও পানি সরে গেলেও কাঁদাযুক্ত রাস্তায় চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);