বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মো. মারুফ চৌধুরী দুর্ঘটনায় নিহত 

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AB %E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি মো. মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বেলা ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালমেঘা ইউনিয়নের সেন্টার-কাটাখালের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে। বাবা গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিম জানান, তিনি কাকচিড়ার কাটাখালী এলাকা থেকে বাড়িতে আসার সময় ওই ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকতে দেখেন। এসময় এক স্থানীয় নারী তাকে ধরে আছেন। তাতক্ষনিক স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে, সেখান থেকে বারিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় পৌছালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান দোলন জানান, মারুফ চৌধুরী নামের এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং কান থেকে ব্লিডিং হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে কি ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনো জানা যায়নি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং জামায়াতে ইসলামীর বরগুনা-২ মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ ও পাথরঘাটা প্রেসক্লাব ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By