শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পাটের আঁশ ছাড়ানোর আগেই নদীগর্ভে কৃষকের স্বপ্ন; সরকারি সহায়তার দাবি

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%81%E0%A6%B6 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%97%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%87 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

যমুনা নদীর প্রবল স্রোত ও কচুরিপানার চাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় চার শতাধিক কৃষকের পাটের জাগ ভেসে গেছে। এতে উৎপাদিত পাটের আঁশ ছাড়ানোর আগেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

রোববার রাতে উপজেলার সাতপোয়া, কামরাবাদ ও পোগলদিঘা ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের শত শত পাটের জাগ নদীর স্রোতে ভেসে যায়। একই ঘটনায় তিনটি ডিঙ্গি নৌকাও হারিয়ে গেছে।

সোমবার সকাল থেকে কৃষকরা নদীর তীর ধরে এবং ডিঙ্গি নৌকায় করে ভেসে যাওয়া জাগের সন্ধানে দিনভর খোঁজাখুঁজি করেন। দু-একজন কিছু জাগ উদ্ধার করতে পারলেও অধিকাংশ কৃষক তাদের পাটের কোনো খোঁজ পাননি।

চর সরিষাবাড়ী গ্রামের মানিক মোল্লা জানান, তাঁর বাবা আব্দুল মান্নান মোল্লার দুটি পাটের জাগ ভেসে যাওয়ার পর সেগুলো খুঁজতে গিয়ে তিনি পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী, শিশুয়া, বাঘমারা, চর আদ্রা, ছাতারিয়া ও হেলেঞ্চাবাড়ীসহ বিভিন্ন গ্রামের অসংখ্য কৃষকের একাধিক পাটের জাগ নদীতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান মোল্লা, আসকেত আলী, জামাল উদ্দিন, উম্মত আলী, শহিদুল্লাহ, মাসুদ, সাইফুল, নুরুল ইসলাম, খোকা মিয়া, জালাল উদ্দিন, সুমন, কাশেম মণ্ডল ও খোকনসহ অনেকে।

ক্ষতিগ্রস্ত কৃষক উম্মত আলী ও নুরুল ইসলাম বলেন, পাট পচিয়ে আঁশ ছাড়ানোর জন্য নদীতে খুঁটির সঙ্গে শক্তভাবে জাগ বেঁধে রাখা হয়েছিল। কিন্তু আকস্মিকভাবে নদীর পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোত ও কচুরিপানার চাপে জাগগুলো ভেসে ভাটির দিকে চলে যায়। এ ক্ষতি কাটিয়ে উঠতে তারা সরকারি সহায়তা দাবি করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় ৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৩ হাজার ২০ হেক্টর জমিতে। অতিবৃষ্টির কারণে লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম জমিতে পাটের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, অতিবৃষ্টি ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে কয়েকটি এলাকায় পাটের জাগ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By