সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সীমু দা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ মিজান (১৮) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে।

​সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতী গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজান ইসলাম ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে মিজান ইসলাম সীমান্তে ৮২৬/১-এস পিলারের কাছে নিজের ধানক্ষেতে পানি দিতে যান। এসময় ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় অবস্থানকালে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মিজান কাঁধে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

​এদিকে, বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার খবরে স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটক ওই ব্যক্তি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছেন।

​তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিকের বিষয়ে পতাকা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By