শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তান পেসার নাসিম শাহর বাড়িতে গুলি, তদন্তে নেমেছে পুলিশ

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। ঠিক তখনই জানতে পারেন লোয়ার দিরে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছে তার পরিবার! নিজেদের বাড়ির গেটের দিকে গুলি চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। যদিও এতে কেউ আহত হননি।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নাসিমের বাবা ইতোমধ্যে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুতই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাড়িতে হামলার ঘটনা ঘটলেও আসন্ন সিরিজ নিয়ে নাসিমের পরিকল্পনায় তা কোনও প্রভাব ফেলছে না। তিনি দলের সঙ্গেই রয়েছেন এবং সিরিজের পুরোভাগে অংশ নেবেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। মাসের শেষে জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে। নাসিম দুই ফরম্যাটের দলেই আছেন।

অবশ্য এটা নিশ্চিত হওয়া যায়নি নাসিমের ছোট দুই ভাই হুনাইন ও উবায়েদ ওই হামলার সময় বাড়িতে ছিলেন কিনা। যারা দুজনেই ক্রিকেটার। হুনাইন সম্প্রতি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ২০২৪ পাকিস্তান সুপার লিগের ফাইনালে জয়সূচক রান করেছিলেন। গত সপ্তাহে তিনি কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি দশ উইকেটের জয়ে ছয়টি উইকেটও নেন তিনি। অন্যদিকে, উবায়েদ পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন। গত মাসের শেষে লাহোর হোয়াইটসের হয়ে কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচও খেলেছিলেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By