সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

সীমু দা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AA %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2

ফিফা আসিয়ান কাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড। ম্যাচের প্রথম ৩১ মিনিট পর্যন্ত কোনো গোল করতে না পারলেও শেষ বাঁশি বাজার আগে বড় জয় তুলে নেয় এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।


শনিবার (২৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘বি’-এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড।


ম্যাচের শুরুতে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয় থাইল্যান্ড। তবে ৩১ মিনিটে জুড সুনসুপ-বেলের হেড প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কাছ থেকে শট নিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন তীরাসাক পোইফিমাই।


গোলের পরও আক্রমণের ধার কমায়নি থাইল্যান্ড। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুনসুপ-বেল। সেকসান রাত্রির ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে পাকিস্তানের জালে বল পাঠান তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় থাইল্যান্ড।


দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন সুনসুপ-বেল। তাঁর বদলি হিসেবে নামা সুপাচাই চাইদেদ মাঠে নেমেই প্রভাব ফেলেন। ৬৪ মিনিটে সুপাচাইয়ের বাড়িয়ে দেওয়া বল থেকে শট নেন তীরাসাক। পাকিস্তানি ডিফেন্ডার হারিস জেবের পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়। ফলে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় থাইল্যান্ড।


ম্যাচের শেষ দিকে আবারও গোল করেন তীরাসাক পোইফিমাই। নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোল করে থাইল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন তিনি।


উল্লেখ্য, ফিফা আসিয়ান কাপের পরবর্তী ম্যাচে আগামী ২৯ সেপ্টেম্বর ভিয়েতনামের মুখোমুখি হবে থাইল্যান্ড। অন্যদিকে ফিলিপিনসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By