মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভানের ইতিহাস

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%95 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A7 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8

পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একসঙ্গে ১১ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এক অবিশ্বাস্য নজির গড়েছে যুক্তরাষ্ট্র। এই ঐতিহাসিক ম্যাচেই জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে দেশটির ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হওয়ার অনন্য কীর্তি গড়েছেন কাভান সুলিভান।


রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পেরুর বিপক্ষে ১৬ বছর ৩৬২ দিন বয়সে অভিষেক হয় সুলিভানের।


যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে অভিষেক নেওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এই রেকর্ড ছিল ফ্রেডি আদুর দখলে। ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিন বয়সে অভিষেক করেছিলেন আদু।


পেরুর বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের একাধিক তরুণ ফুটবলার নজর কেড়েছেন। ম্যাচ শুরুর আগেই ঘরের মাঠের দুই তারকা অ্যালেক্স ফ্রিম্যান ও জাস্টিন এলিসকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন তরুণ সুলিভানও। যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে ম্যাচের শুরু থেকেই তার দিকে ছিল বাড়তি নজর।


ম্যাচে ৬২ মিনিট মাঠে ছিলেন সুলিভান। গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও তার খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। একাধিকবার বল নিয়ে পেরুর রক্ষণভাগে আক্রমণ চালানোর চেষ্টা করেন তিনি। তবে ম্যাচে পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন এই তরুণ।


এদিকে অভিষেকেই ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে ঘরের দর্শকদের মাতিয়ে দেন জাস্টিন এলিস। এরপর ১৭ বছর বয়সী উইঙ্গার ম্যাথিস আলবার্ট মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই পেনাল্টি আদায় করে নেন। স্পট কিক থেকে গোল করে যুক্তরাষ্ট্রের ব্যবধান বাড়ান মালিক টিলম্যান।


ম্যাচের তৃতীয় গোলটি আসে ১৮ বছর বয়সী জুলিয়ান হলের পা থেকে। সেবাস্তিয়ান বেরহল্টারের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে পেরুর জালে পাঠান হল। এরপর ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন বেরহল্টার নিজেই। দূরপাল্লার বাঁকানো শটে পেরুর গোলরক্ষককে পরাস্ত করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By