শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের কাছে উড়ে গেলো স্বাগতিক বাংলাদেশ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

শুরুর দিকে হকি বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার চেষ্টা করলেও পরবর্তীতে আর পারেনি বাংলাদেশ।  বিশ্বকাপের আগে বাংলাদেশ তিন ম্যাচের প্লে-অফ সিরিজ শুরু করেছে ৮-২ গোলে বড় ব্যবধানে হেরে। 

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায় দুটি। চতুর্থ মিনিটে পাকিস্তানের এক খেলোয়াড়ের হিট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান সরকার। সঙ্গে সঙ্গেই টার্ফে লুটিয়ে পড়েন তিনি। মাথায় দিয়ে রক্ত ঝরতে থাকে। মাথায় ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর পেনাল্টি স্ট্রোক থেকে পাকিস্তানকে এগিয়ে নেন অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। 

প্রথম কোয়ার্টারে এই ধাক্কা সামলে নিয়েও শেষ দিকে রিভার্স হিটে হুজাইফা হোসেন সমতা ফিরিয়ে স্বস্তি এনে দেন দলকে। এরপর পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে নাদিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান আরও বাড়ান আফরাজ। এই কোয়ার্টারের শেষ দিকে দারুণ হিটে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি। 

তৃতীয় কোয়ার্টারে আল ঘাজানফার ও ওয়াহিদ রানার গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারের শুরুতে শাহিদ হান্নানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে। ৫৬ মিনিটে নাদিম আহমাদ নিখুঁত হিটে পাকিস্তানকে এনে দেন অষ্টম গোল। 

৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ব্যবধান কমানো দ্বিতীয় গোলটি এনে দেন আমিরুল ইসলাম। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By