মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাংশায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3 %E2%80%98%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পাংশা পৌরসভা চত্বরে এ কার্যক্রম শুরু হয়েছে। পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে প্রচারনায় ৩ দিন অবস্থান করবে ভোটের গাড়ি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণা ‘দেশের চাবি আপনার হাতে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সেই সময়ের ইতিহাস ও ত্যাগের কথা তুলে ধরা হয়।

এ ছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সব প্রদর্শনী দেখত স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

সন্ধ্যায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হক, সহকারী কমিশনার ভুমি সাদ আহম্মেদসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনগন একসাথে প্রদর্শনী উপভোগ করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By