সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পহেলা বৈশাখে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

পহেলা বৈশাখে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গাইবান্ধার ঘাঘট নদীতে ডুবে সাদাদ আহমেদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঘাঘট নদীর ‘মিনি জাফলং’ নামে পরিচিত ভেড়ামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮ টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত সাদাদ রাজশাহী জেলার তেরোখাদিয়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। তিনি গাইবান্ধার বেসরকারি এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় সাদাদ। তারা ঘাঘট নদীর মিনি জাফলং এলাকায় বেড়াতে যায়। এ সময় সাদাদ নদীর পানিতে গোসল করতে নেমে একপর্যায়ে নিখোঁজ হয়ে যায়। পরে তার বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে আরও প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে ব্রিজসংলগ্ন একটি গভীর খাদ থেকে মরদেহ উদ্ধার করে।

সাদাদের মামা জুয়েল বলেন, “পহেলা বৈশাখে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল সাদাদ। কিন্তু সে আর ফিরে আসেনি। বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন।”

রংপুর ডুবুরি দলের প্রধান আসাদুজ্জামান জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ব্রিজের পাশের গভীর স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, উদ্ধার করা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By