রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

পদ্মার চরে আটকা পড়া ৮৫ লঞ্চ যাত্রী উদ্ধার

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A7%AE%E0%A7%AB %E0%A6%B2%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে অন্য লঞ্চে তুলে দেওয়া হয়।

জানা গেছে, গতকাল রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা নামক চরে লঞ্চটি আটকা পড়ে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

পরে ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের চরে থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া নামের আরেকটি লঞ্চে স্থানান্তর করা হয়। নৌ পুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, জাতীয় পরিষেবা ৯৯৯-এর মাধ্যমে আমরা সংবাদ পাই দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লঞ্চ ৮৫ জন যাত্রী নিয়ে একটি চরে আটকা পড়েছে। পরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে আরেকটি লঞ্চে তুলে দেওয়া হয়।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By