শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পদক হারানোর হতাশা বাংলাদেশের, প্রথম পদক উজবেকিস্তানের

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সোমবার দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। কম্পাউন্ড নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার আশা থাকলেও শেষ দিকে ছন্দ হারিয়ে ব্যর্থ হয়েছে তারা। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে (৫৪-৫৬, ৫৮-৫৬, ৫৭-৫৭, ৫৫-৫৮) হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেছেন বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান। 

কম্পাউন্ড নারী দলগত বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে ২৩০-২২৬ স্কোরে (৫৭-৫৭, ৫৭-৫৬, ৫৯-৫৮, ৫৮-৫৫) হারিয়ে সেমিফাইনালে উঠেছিল দল। কিন্তু শেষ চারে ভারতের কাছে ২৩৪-২২৭ স্কোরে (৫৮-৫৪, ৫৮-৫৬, ৫৯-৫৮, ৫৯-৫৯) হেরে যায় বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পষ্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ। সেমিফাইনালের হারে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ইরানের মুখোমুখি হয়েছিল। 

ইরানের বিপক্ষে লক্ষ্যপূরণ না হওয়ায় হতাশ বন্যা আক্তার বলেছেন, ‘আমরা শুরুটা ভালো করলে ম্যাচটা জিততে পারতাম। ইরানের সঙ্গে এই মাঠেই টিম খেলেছিল। ওই ম্যাচে আমি ছিলাম না। তবে হেরেছিলাম। এবার জিততে হবে- এমন লক্ষ্য স্থির করেছিলাম। বাতাস ছিল, কিন্তু তেমন প্রভাব পড়েনি। চাপ ছিল না । মনের মধ্যে আনন্দ কাজ করছিল যে টিম মেটদেরও বলাবলি করছিলাম মেডেল নিবো আমরা, কিন্তু হয়নি। এখন ব্যক্তিগত এককেও সেরাটা দিতে চাই। সেটা দিতে পারলে পদক জিতবো আশা করি।’

এদিকে, অলিম্পিয়ান সাগর ইসলাম রিকার্ভ এককে হেরেছেন ভিয়েতনামের কাছে। এছাড়া রিকার্ভ পুরুষ দলগত বিভাগে শুরুটা ভালো হলেও পরে ছন্দ ধরে রাখতে পারেননি সাগর ইসলাম, রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ভিয়েতনামকে ৬-০ সেট পয়েন্টে (৫৫-৫২, ৫৩-৫২, ৫৬-৫২) উড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দল ৫-৩ সেট পয়েন্টে (৫৩-৫৩, ৫৫-৫৩, ৫৪-৫৯, ৫৪-৫৬) দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By