মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পঞ্চগড়ে শীতার্ত শিশুদের নিয়ে শীত আনন্দ উৎসব

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC

পঞ্চগড়, একটি শীতপ্রবণ জেলা, যেখানে হেমন্তকালেই শীত চলে আসে এবং তা দীর্ঘস্থায়ী হয়। এই জেলার একটি বিরাট অংশের জনগোষ্ঠী দরিদ্র হওয়ায় শিশুরা শীতবস্ত্রের অভাবে বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। এই শিশুদের কথা বিবেচনা করে তাদের স্কুলে যাওয়ার আনন্দ দিতে জেলা সদর এবং বোদা উপজেলার ১২টি প্রাথমিক ও কিন্ডারগার্টেনের প্রায় ১ হাজার ২০০ শিশুকে নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের অর্থায়নে পঞ্চগড় চিনিকল মাঠে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে শিশুদের হাতে শীতের পোশাক, শিক্ষা উপকরণসহ স্কুল ব্যাগ এবং দুপুরের খাবার তুলে দেওয়া হয়। শিশুদের নিয়ে আয়োজিত এই উৎসবে আলোচনা সভা, শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, শীতের পোশাক এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আকন্দ ছাড়াও প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শৈইমি ইমতিয়াজ, বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম, পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, বেংহারী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক এবং পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

প্রায় ১ হাজার ২০০ শিশুকে একটি করে স্কুল ব্যাগ, শীতের পোশাক এবং শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, রাবার তুলে দেওয়া হয়। শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহম্মেদ আকন্দ জানান, আজ শনিবার ১ হাজার ২০০ শিশুকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, শীতের পোশাক এবং দুপুরের খাবার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তারা পাঁচটি ইভেন্টের মাধ্যমে মোট ৭ হাজার ৫০০ শিশুকে এভাবে শীতের পোশাক ও শিক্ষা উপকরণ দিয়ে এবারের শীত আনন্দ উৎসবের আয়োজন করেছেন। মূলত সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের যাতে শীতকালে পড়াশোনায় ব্যাঘাত না হয়, সে জন্যই তারা শিশুদের নিয়ে এই উৎসবের আয়োজন করেছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By