মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

পঞ্চগড়ে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সীমু দা
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF

পঞ্চগড়ের বিস্তৃত অঞ্চলজুড়ে এখন বইছে সোনালি ধানের সুবাস। এবার উন্নত জাতের বোরো ধানে ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। এই জাতের ধান, পাতা মোড়ানো ও ব্লাস্ট রোগ মুক্ত হওয়ায় কম খরচে অধিক ফলন পাওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৫টি উপজেলায় মোট ৩২ হাজার ৭৩২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বর্তমানে আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় মাঠের ফসলের অবস্থা বেশ সন্তোষজনক রয়েছে।

কৃষি বিভাগ বলছে, সময়মতো পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে ধানের গাছ ভালোভাবে বেড়ে উঠছে এবং অধিকাংশ জমিতে সবল অবস্থায় রয়েছে ফসল। সম্প্রতি পঞ্চগড়ের বেংহারি ও আটোয়ারী উপজেলার মির্জাপুর পানবারা এলাকায় উন্নত জাতের ধান বীজ বায়ারের অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসব মাঠ দিবসে সদর উপজেলার কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, আটোয়ারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, বায়ার ক্রপ সায়েন্সের রংপুর বিভাগের কাস্টমার কানেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) সঞ্জিত চন্দ্র সরকার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাইফ উদ্দিন, পঞ্চগড় জেলার কাস্টমার কানেক্ট ম্যানেজার উর্মী চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কৃষক সাইফুল ইসলাম বলেন, “শ্রমিকদের মজুরি, হালচাষ ও সারের যে দাম, তাতে আগে আমাদের ধানের আবাদে কোনো লাভই থাকত না। কিন্তু এবার আমরা সম্পূর্ণ নতুন জাতের একটা ধান চাষ করেছি। এবার ৩৩ শতকে ১৩ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। অন্যদিকে ৩০ থেকে ৩২ মন ধান পেয়েছি। শুধু আমি নই, আমার দেখাদেখি প্রতিবেশী অন্যান্য কৃষকগুলোও এই ধান করেছে। মাঠে প্রচুর ফলন হয়েছে।”

কৃষক শ্রীকান্ত বলেন, “এবার ধানের কোনো ব্লাস্ট রোগ নাই, পাতা মোড়ানো বা পাতা পোড়া রোগও আক্রমণ করতে পারে নাই। বীজের অঙ্কুরোদগম থেকে শুরু করে পুরো সময়টায় রোগবালাই একদমই ছিল না। ধানের দাম ভালো যাচ্ছে, ৯০০ থেকে ১২০০ টাকা প্রতি মন যাচ্ছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী বলেন, “চলতি মৌসুমে বোরো ধানের আবাদ ভালো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাকৃতিক সমস্যা দেখা দেয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এবার বায়ারের উন্নত জাতের এজেড ৬৪৫৩ এসটি’র বাম্পার ফলন হয়েছে। এ জাতের ধান পোকা মাকড় ও রোগবালাই মুক্ত। সহজে ঝরে পড়ে না। প্রতিটি গোছা ধানে ভরপুর। প্রতিটি শিষে ২৫০-৩২০টি ধান থাকে। এই জাত ব্লাস্ট রোগ মুক্ত। ভাত খেতেও সুস্বাদু। প্রতি শতকে ১ মন ধান পাওয়া সম্ভব, যা অন্য জাতের চাইতে অনেক বেশি।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By