বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

পঞ্চগড়ে ফেরিওয়ালাদের ইউনিয়ন পরিষদের কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A4%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের একটি পূরাতন কক্ষ ফেরিওয়ালাদের ব্যবহারের জন্য ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে। সরকারি প্রতিষ্ঠানের কক্ষ এভাবে ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবন জনগণের সেবা নিশ্চিত করার জন্য নির্মিত একটি সরকারি স্থাপনা। পরিষদের পূরাতন কক্ষ যেখানে টিসিবি সহ মালামাল সংরক্ষন করা হয় কিন্তু ১০ জুলাই থেকে তিনদিন সেখানে ফেরিওয়ালারা অবস্থান করেন। অবস্থানের কারন জানতে চাওয়া হলে চেয়ারম্যানের নির্দেশে সেখানে অবস্থান করছেন বলে জানান স্থানীয়রা। সরকারী পরিষদের ঘর ভাড়া দেওয়া ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ফেরিওয়ালা সরকারী কক্ষে অবস্থানের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটির মন্তব্যে একেএম আসাদুজ্জামান রানা লিখেছেন, “যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ইউনিয়ন পরিষদ চত্বরে এসব অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

মো. মোস্তফা কামাল মন্তব্য করেন, “ইজ্জত খাইল, মহিলা নিয়ে রঙ্গলীলা। কয়েকদিন থেকে আসছে, এলাকার চরম ক্ষতি। জরুরি ব্যবস্থা দরকার।”

এছাড়া আনোয়ার হোসেন আনু লিখেছেন, “চাকলাহাটের ইজ্জত খাইলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “আমি আমার ইচ্ছামতো পরিষদ পরিচালনা করব। আপনাদের কী সমস্যা?” এ কথা বলেই তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, “আমরা বিষয়টি জানতে পেরে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। চেয়ারম্যান জানিয়েছেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দিয়েছেন। কীভাবে এটি ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By