মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

পঞ্চগড়ে ডিউটিরত অবস্থায় নার্সদের মানববন্ধনে অংশ নেওয়ার অভিযোগ

সীমু দা
সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

পঞ্চগড়ে হাসপাতালে ডিউটিরত অবস্থায় এক সিনিয়র স্টাফ নার্সের ব্যাক্তিগত ইস্যু নিয়ে প্রায় ৫০ জন নার্স মানববন্ধনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ঘন্টাখানেক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয় বলে অভিযোগ।

সোমবার সকাল সাড়ে আটটা থেকে ঘন্টাব্যাপী নার্স এসোসিয়েশন পঞ্চগড় শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩ জুন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশনের সময় রূপালি বেগম নামে এক রোগীর গলা থেকে স্বর্নের চেন খুলে নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠে সিনিয়র স্টাফ নার্স আলিফ নুরার বিরূদ্ধে। পরে ভূক্তভোগী রূাপালি বেগম পঞ্চগড় প্রেস ক্লাবে লিখিত অভিযোগ দেয়। পরে স্থানীয় সাংবাদিকরা অনলাইন মিডিয়ায় চেন ফেরত না দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে নার্স এসোসিয়েশন পঞ্চগড় শাখার আয়োজনে সোমবার মানববন্ধন করেন।

জানা গেছে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার বাসিন্দা রূপালি বেগম অস্ত্রোপচারের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। অপারেশনের আগে নিরাপত্তার স্বার্থে তার গলায় থাকা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন খুলে রাখা হয়। রোগীর স্বজনদের অভিযোগ, চেইনটি রোগীর স্বামীকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হলেও সিনিয়র স্টাফ নার্স সেটি তার হাতে না দিয়ে নিজের পকেটে রেখে দেন। পরে অপারেশন শেষে চেইনটি ফেরত চাইলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ও পঞ্চগড় প্রেসক্লাবে অনুলিপি দেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হাসপাতালজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সোমবার হাসপাতালের সামনে মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নার্সদের একটি অংশ।

অভিযোগ রয়েছে, মানববন্ধনে অংশ নিতে গিয়ে অনেক নার্স দায়িত্বস্থল ছেড়ে বাইরে অবস্থান করায় হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবাদান কার্যক্রমে বিঘœ ঘটে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাবুল ইসলামের রোগীর স্বজন বাবলা জানান, মানববন্ধনের কারণে প্রায় এক ঘণ্টা স্বাভাবিক সেবাকাজ ব্যাহত হয়। এতে চিকিৎসা নিতে এসে অনেকেই দুর্ভোগে পড়েন। আবু হাসান নামে একজন বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ন সেবাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত কর্মীদের কর্মস্থল ছেড়ে কর্মসূচিতে অংশ নেওয়া উচিত হয়নি। এতে সাধারণ রোগীদের ভোগান্তি বেড়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স আলিফ নুরার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আমেনা খাতুন বলেন, অপারেশন থিয়েটারে অপারেশনের আগে একটি চেইন আমাদের এক সিনিয়র স্টাফ নার্সের কাছে জমা ছিল। পরবর্তীতে সে চেইনটি হারিয়ে ফেলে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের আগে আমি সাংবাদিকদের একদিন সময় চেয়েছিলাম কিন্তু তিনি তা শুনেন নি। এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়ে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে অবগত করার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে। চেন হারানো বিষয়টি নিয়ে নার্সকে শোকজ করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By