মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নোয়াখালীতে প্রথমবারের মতো মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ

সীমু দা
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

নির্বাচনকালীন সময়ে নারী হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভোট কেন্দ্র ও এর আশেপাশে নারী ভোটারদের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, নারী ভোটার ও নারীকর্মীদের হয়রানির প্রতিবাদে ভ্রাম্যমান আদালত কার্যক্রম জোরদার করা সহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, বিএনপি’র সশস্ত্র ক্যাডাররা নানাভাবে মহিলা জামাতের নেত্রীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেত্রী ও কর্মী বোনদেরকে হেনস্থা করছে। প্রকাশ্যে মা-বোনদেরকে লাথি মারছে, মাথায় আঘাত করছে,বস্ত্র খুলে নেওয়া হুমকি দিচ্ছে, ১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছে।

বক্তারা বলেন, নির্বাচনের আগে যদি এই সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতে না আনা হয় তাহলে ভোটের দিন নারী ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন না। প্রশাসন যাতে ভোটের আগেই নারীদের ভোটকেন্দ্রে যাওয়ার মত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

এ সময় নোয়াখালী জেলা জামাতের মহিলা শাখার জেলা সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রেহানা বিনতে আলী, শহর কর্ম পরিষদ সদস্য জান্নাতুল মাওয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By